ব্রেন টিউমার ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ১৬ বছরেই জীবন থমকে যেতে চলেছে হোমিওপ্যাথী চিকিৎসক এম এ কুদ্দুস রাজুর সন্তান ঢাকার মাতুয়াইলের রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশহাব আবিদের।
বর্তমানে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মইনুল হক সরকার এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. কাজী মনজুর কাদেরের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
পরীক্ষা নিরীক্ষার পর গত একমাস যাবত ধরা পড়েছে তার ম্যালিগনেন্ট স্মল রাউন্ড সেল টিউমার। আবিদকে বাঁচাতে হলে ভারতে নিয়ে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। এজন্য দরকার প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু আবিদের দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। এ পর্যন্ত চিকিৎসা ব্যয় মেটাতেই সহায়-সম্পদ বিক্রি করতে হয়েছে। এখন আর কুলিয়ে উঠতে পারছেন না। প্রাণের প্রিয় সন্তানকে বাঁচাতে তিনি সমাজের দরদি ও বিত্তবানদের দ্বারস্থ হয়েছেন।
বিত্তবানদের আর্থিক সহায়তা পেলে আবিদের চিকিৎসা সম্পন্ন সম্ভব হবে। তাতে সে সুস্থ হয়ে আবার ফিরে যেতে পারবেন তার প্রিয় শিক্ষাঙ্গণে। সাহায্য পাঠানোর ঠিকানা:
আবদুল হালিম মোল্যা, ১৪. মিরপুর রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫। সঞ্চয়ী হিসাব নং:
২০১.১৫০.৩৪৩২, ঢাকা ব্যাংক, লোকাল অফিস শাখা, মতিঝিল, ঢাকা। মোবাইল নং:
০১৬১৪-০৯০১৯৭।
ব্রেন টিউমারে আক্রান্ত শিশু আবিদ বাঁচতে চায়
ব্রেন টিউমার ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ১৬ বছরেই জীবন থমকে যেতে চলেছে হোমিওপ্যাথী চিকিৎসক এম এ কুদ্দুস রাজুর সন্তান ঢাকার মাতুয়াইলের রফিকুল ইসলাম স্কুল...





