গাজীপুর মহানগর জামায়াতের পূবাইল থানার উদ্যোগে ৩৯ নং ওয়ার্ডে শনিবার দুপুরে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ মো: রেজাউল করিমকে ঘর নির্মাণে সহায়তা বাবদ নগদ দশহাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের সেমাই, পোলার চাল,চিনি,দুধ,সাবান বিতরণ করা হয়েছে।
পূবাইল থানা সেক্রেটারী এড. শামীম মৃধার সভাপতিত্বে গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক জামাল উদ্দীন, নগর সেক্রেটারি মো: খায়রুল হাসান উপস্থিত থেকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দেন।
এসময অন্যানের মাঝে উপস্থিত ছিলেন পূবাইল থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক হারুনুর রশিদ । অনুষ্ঠানে অধ্যাপক জামাল উদ্দীন বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে। এই দায়িত্ববোধ থেকে আজ আমরা আপনাদের পাশে সামর্থের আলোকে দাড়িয়েছি। নগর সেক্রেটারি মো: খায়রুল হাসান বলেন- রমজান মাস কোরআন নাজিলের মাস এবং কোরআন বিজয়ের মাস। রমজানের শিক্ষাকে আমাদের সামগ্রীক জীবনে কাজে লাগিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে পারলেই মানুষ প্রকৃতার্থে সুখ-শান্তি লাভ করতে পারবে।
গাজীপুর জামায়াতের ঘর নির্মাণে সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ
গাজীপুর মহানগর জামায়াতের পূবাইল থানার উদ্যোগে ৩৯ নং ওয়ার্ডে শনিবার দুপুরে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ মো: রেজাউল করিমকে ঘর নির্মাণে সহায়তা বাবদ নগদ দশহাজার টাকা প্রদান করা...





