রাজবাড়ীর পাংশায় মাজেদ মন্ডল নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাজেদ মন্ডল কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তীহাজরা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বর এবং একই ইউপির কালাইডাঙ্গী গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে।
মাজেদ মন্ডলের চাচা আব্দুর রাজ্জাক জানান, মাজেদ মন্ডল গত ৯ জুন সন্ধার পর বাড়ী থেকে বের হলে রাতে বাড়িতে ফেরেন নি। আজ সকালে লোকমুখে শুনতে পারে জয়ন্তীহাজরা থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে পাংশার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া গ্রামের রাস্তার পার্শে তার বস্তা বান্দি লাশ পাওয়া গেছে।





