পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহীনখালী খাল থেকে জামিলা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
জামিলা খাতুন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের মৃত্যু মুকুব আলী প্যাদার স্ত্রী।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, শুক্রবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী খালে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনা স্থল থেকে জামিলা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।