গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত গণেশ চন্দ্র বর্মণ (৬৮) গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মৃত রাখাল চন্দ্র বর্মনের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ৯টায় দিকে গণেশ চন্দ্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।