নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলতে যাওয়ার পথে ফুটবল খেলোয়াড় বহনকারী ট্রলি (ইছারমাথায়) খাদে পড়ে ২ জন নিহত এবং অন্তত ১০/১২জন আহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভূইয়ার ছেলে মোঃ মামুন ভূইয়া (১৮) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার সকালে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের খাকচক নামক স্থানে।
স্থানীয়রা জানান,খাকচক গ্রামের যুবকেরা ঘটনারদিন সকালে ট্রলি (ইছারমাথা) দিয়ে রায়পুরা কলেজ মাঠে ফুটবল খেলতে যাচ্ছিল। এসময় ট্রলিতে ২৫/৩০ জন যুবক ও খেলোয়ার ছিল। বেপরোয়ার গতিতে গাড়ী চলছিল। ট্রলিটি খাকচক সড়কের মোড়ে পৌছালেই মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত প্রায় ১০/১২ জনকে রায়পুরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের ২ জনের মধ্যে গুরুত্বর দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
রায়পুরা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, বেপরোয়া গতিতে গাড়ী চালানোর জন্যই এ দুর্ঘটনাটি ঘটেছে।
রায়পুরায় ফুটবল খেলতে যাওয়ার পথে ট্রলি খাদে পড়ে নিহত ২
নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলতে যাওয়ার পথে ফুটবল খেলোয়াড় বহনকারী ট্রলি (ইছারমাথায়) খাদে পড়ে ২ জন নিহত এবং অন্তত ১০/১২জন আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার পলাশতলী...





