টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার চৌধুরীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আনন্দ শীল (৬০)।
এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে রাতেই নাগরপুর থানায় মামলা করেন। পুলিশ তিনজন আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে বড় ভাই আনন্দ শীলের সাথে ছোট ভাই সুরেশ শীলের দীর্ঘ দিন ধরে রিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বিরোধীয় জমি নিয়ে তারা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছোট ভাই তার লোকজন নিয়ে বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
নাগরপুর থানার ওসি মাঈন উদ্দিন জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে রাম প্রসাদ শীল বাদি হয়ে পাঁচজনকে আসামী করে মঙ্গলবার রাতেই মামলা করেন। মামলার পর তিনজন আসামীকে পুলিশ গ্রেফতবার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সুবর্ণা, সঞ্জিতা ও তৃষ্ণা। অপর দুই আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
নাগরপুরে বড় ভাইকে খুন
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার চৌধুরীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।...





