আবহাওয়ার অনুকুল পরিবেশ না থাকার কারণে পাট উৎপাদনে বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাট চাষিদের মাথায় হাত পড়েছে। অতিবৃষ্টির কারণে মাঠে পাটের জমিতে পানি জমে যাওয়ার ফলে পাটের শিকর গজিয়ে কাটতে বাধ্য হচ্ছে। এতে ফলন বিপর্যয় ঘটছে।
বালিয়াকান্দি উপজেলার খাটিয়াগাড়া গ্রামের পাটচাষী আইয়ুব আলী, চাঁদ আলী জানান, অতিবৃষ্টির কারণে পাটের জমিতে পানি জমে যাওয়ার কারণে শিকর গজিয়েছে। পাট বড় না হওয়ায় ও শিকর গজিয়ে উঠার কারণে পাট কেটে ফেলা ছাড়া কোন উপায় হচ্ছে না। এতে চরম লোকসান গুনতে হচ্ছে। পাট কেটে আগাম ধান রোপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলী খান জানান, চলতি পাট মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ১২হাজার ২শত হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে দেশী ও৯৮৯৭ জাতের ২শত হেক্টর, ভারতীয় জেআরও ৫১৪ জাতের ১২ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। আবহাওয়ার অনুকুল পরিবেশ না থাকার কারণে ও অতিবৃষ্টি হওয়ায় পাটের জমিতে পানি জমে যাওয়ার ফলে নিচু জমির পাট বড় হয়নি। এতে পাটের শিকর গজিয়ে উঠার কারণে পাট কাটতে বাধ্য হচ্ছে। পাটের ফলন বিপর্যয়সহ কৃষকদের মাথায় হাত উঠছে।
বালিয়াকান্দিতে পাট চাষিদের মাথায় হাত
আবহাওয়ার অনুকুল পরিবেশ না থাকার কারণে পাট উৎপাদনে বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাট চাষিদের মাথায় হাত পড়েছে। অতিবৃষ্টির কারণে মাঠে পাটের জমিতে...





