সাতক্ষীরার তালা উপজেলায় হাতির কবলে পড়ে গতকাল বৃহস্পতিবার জিয়াদ হোসেন (১০) নামের একটি শিশু মারা যায়। সে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গংগারামপুর গ্রামের আবুল হাসান গাজির ছেলে।
স্থানীয়রা জানান, পাইকগাছা-খুলনা সড়কের পাশে বেঁধে রাখা হাতির কাছে গিয়ে গায়ে হাত বুলানোর চেষ্টা করে ওই শিশু। এতে ক্ষিপ্ত হয়ে শুয়ে থাকা হাতিটি শিশু জিয়াদকে শূর দিয়ে পেঁচিয়ে মাটিতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জিয়াদ মারা যায়।
তালা থানার ওসি মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।