সরিষাবাড়ী থানা পুলিশ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ মাদক ব্যাবসায়ী জুয়েল(৩৮) ও তার সহযোগী সোভাষ বাশফোড় (৩৬) কে ৫’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায় খালের পাড়ে গাঁজা বিক্রির সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুয়েল ও সহযোগী সুভাষকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের নিকট থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত জুয়েল ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র জুয়েল এবং সোভাষ বাশফোড় মৃত ভজবাশীর পুত্র বলে জানা গেছে। শনিবার সকালে জুয়েল ও সুভাষকে মাদকের নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। সুভাষ বাশফোড় একই এলাকার তেতুলতলা বাজারে একটি সেলুনে কাজ করে। বাজারটি দুই থানার সীমান্তবর্তী হওয়ার কারনে সহজেই সোভাষ মাদক ব্যবসায় নিজেকে জড়িয়ে ফেলেছে।





