প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে ধর্ষনের স্বীকার হলো ১২ বছরের মাদ্রাসা ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্য ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা নগর বন গ্রামে। এ ঘটনায় পুলিশ মেয়েটিকে হেফাজতে নিয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসি ও পুলিশ সূত্র জানায়, চাঁদখানা নগর বন গ্রামের ওয়ালিউর রহমানের মেয়ে কওমী মাদ্রাসার ছাত্রী সন্ধ্যা ৭টার দিয়ে প্রকৃতির ডাকে সারা দিতে যায় পাশ্ববতী বাঁশঝাড়ে। সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম তাকে একা পেয়ে জোর করে ধর্ষন করে।
মেয়ের বাবা ওয়ালিউর রহমান ঘটনার বিষয় স্বীকার করে বলেন ওই আনারুল ইসলাম পূর্ব থেকে আমার মেয়ে উত্যক্ত করে আসছিল।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এম.হারুন অর রশিদ বলেন মেয়েটিকে মেডিকেল টেষ্টের জন্য নীলফামারী সদর আধনিক হাসপাতালে পাঠিয়েছি। রির্পোট হাতে পাওয়ার পর মামলা রুজু করা হবে।
কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন
প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে ধর্ষনের স্বীকার হলো ১২ বছরের মাদ্রাসা ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্য ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা নগর বন...





