লাকসামে সিলেট-চট্টগ্রাম রেলপথের সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ওই ব্যাক্তির নাম মোঃ রায়হান আহম্মেদ। সে পৌর এলাকার সাতবাড়ীয়ার আবুল কালামের ছেলে। শনিবার সকালে এ দুঘর্টনা ঘটে।
জানা যায়, সিলেট-চট্টগ্রাম রেলপথের লাকসামের সাতবাড়িয়া রেল ক্রসিংয়ের অদূরে নিহত রায়হান আহম্মেদ রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ওই দিন সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। আশে পাশের লোকজন মূমর্ষ অবস্থায় তাকে লাকসাম সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।