সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল। রোববার দুপুরে ছাত্রদল শহরে বিশাল বিক্ষোভ মিছিল করে।
মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র দলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ সদর উপজেলা ছাত্র দল ও জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।