মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ও মোহনপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সাদুল্লাপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন। অপরদিকে মোহনপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে রোববার ২ জন প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন সাদুল্লাপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোহসিন (বড় মোহসিন) এবং সাদুল্লাপুর ইউনিয়নের স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মহসিন হোসেন সিয়াম।
৩টি গ্রাম নিয়ে ৯ নম্বর ওয়ার্ড গঠিত। গ্রামগুলো হচ্ছে- গাজীর গাছখলা, পদুয়ারপাড়, কুমারদোন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১১৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ শত ৪৪ জন। মহিলা ভোটার ৫ শত ৭০ জন। উল্লেখ্য ওই ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য মোঃ রাসেলের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন মনোনয়ন পত্র বাছাই। ৩ জুলাই মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্যের মৃত্যুতে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। একজন মাত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি হলেন শাহাদাৎ হোসেন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। মনোনয়ন পত্র জমা নেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী।
মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রোববার সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।





