ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাটি বহনকারী একটি ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে জিসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের কাইমুদ্দিন মোল্যার ছেলে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ীর পাশের রাস্তায় মাটি ভর্তি ট্রলি দেখে জিসান খেলার বসে গাড়ীর পিছনে ঝুলতে যায়। এসময় আকস্মিক চালক গাড়ী ব্যাক গিয়ারে গেলে জিসান সেখান থেকে পড়ে যায়। এতে চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে এসে ট্রলিটিকে জব্দ করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরকান্দায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাটি বহনকারী একটি ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে জিসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের কাইমুদ্দিন...





