নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ছাতারপাইয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাষ্টার মনির আহমেদ (৬৬) কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

মাষ্টার মনির আহমেদ ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে ও অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক।

মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাঈন উদ্দিন আহমেদ।