ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর অপহৃত ছাত্র অন্তরকে উদ্ধারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দা-তালমা সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানব তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটি উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অপহৃত স্কুল ছাত্র অন্তরকে উদ্ধারের দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কয়েক শ’ গ্রামবাসী সড়কের দুই ধারে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন কর্মসুচি চলাকালে তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক চৌধুরী আসাদুজ্জচামান মুন্নু, ম্যানেজিং কমিটির সদস্য মজিবর রহমান, সাবেক সদস্য আবুল কাশেম খলিফা,তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সোহরাব হোসেন, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জুন সন্ধায় তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ মাতুব্বর অন্তর (১৩) অপহৃত হয়। পরবর্তীতে অপহরণকারীরা মুক্তিপন দাবি করলে অন্তরের পরিবারের পক্ষ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপন দেয়া হয়। অপহরণকারী চক্রটি মুক্তিপণ নেবার পরও অন্তরকে ফেরত দেয়নি। এব্যাপারে দৈনিক নয়াদিগন্তে ২৩ জুন সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়।