ডুমুরিয়ার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রিকে উত্যক্ত ও যৌন হয়রানীর অভিযোগে কৃষ্ণ ঘরামী (২২) নামে বখাটে যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঐ ছাত্রীর পিতার অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণ ঘরামীকে আটকপূর্বক আজমঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম এ আদেশ দেন।
অভিযোগে প্রকাশ; ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের সুফল মণ্ডলের মেয়ে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রি। স্কুলে যাওয়া আসার সময় একই গ্রামের অমল ঘরামীর বখাটে ছেলে কৃষ্ণ ঘরামী (২২) তাকে উত্যক্ত করতো। কৃষ্ণ ঘরামী কৌশলে মোবাইল ফোনে ঐ ছাত্রির ছবি তুলে ভয় দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঐ ছাত্রির ছবি বিকৃত করে কৃষ্ণ ঘরামী ফেসবুকে ছেড়ে দেয়। গত ২৭ মে ঐ ছাত্রির বিকৃত ছবি অনেকেই দেখে।
স্কুল ছাত্রির বাবা সুফল ম-ল গ্রাম্য শালিসে বিচার না পেয়ে অবশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দেন। থানা পুলিশ কর্তৃক আটক কৃষ্ণ ঘরামী আজ মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে তার অপরাধ স্বীকার করে। শুনানী শেষে ছাত্রিকে উত্যক্ত ও যৌন হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০৯ ধারায় কৃষ্ণ ঘরামী (২২)কে ২ মাসের বিনাশ্রম কারাদ- দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন।