খাগড়াছড়ির মানিকছড়ি পুলিশের সহযোগিতায় দুই বছর আগে বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে হারিয়ে যাওয়া শিশু ওরফে শরীফুল ইসলাম(৮) পরিবারের কাছে ফিরে গেল।
আব্দুর রহিমকে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল রহিম বগুড়া জেলার আদমদীঘি থানার বাসিন্দা রমজান আলীর ছেলে। দীর্ঘ দুই বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে রহিমের পরিবারে খুশির বন্যা বইছে ।
মানিকছড়ি থানার এস,আই আব্দুল্লাহ আল মাসুদ জানান, গত ২৬ জুন মানিকছড়ি উপজেলার বড় ডলু এলাকায় কে বা কারা রহিমকে নামিয়ে দেয়। এ সময় শিশুটির কান্না দেখে বাবুল চৌধুরী নামে জনৈক ব্যক্তি রহিমকে মানিকছড়ি থানায় এনে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি শুধু নিজের নাম ও বাবা সান্তাহারে চুল কাটে বলতে পারতো। পরে বগুড়ার আদমদীঘি থানাকে তার বার্তার মাধ্যমে জানানো হয়।
আলমদীঘি থানা পুলিশ সান্তাহার রেল স্টেশন এলাকায় খোঁজ করে আব্দুর রহিমের বাবা রমজান আলীর সন্ধ্যান পায়। শুক্রবার সকালে শরিফা বেগম মানিকছড়ি থানায় তার ছেলে আব্দুর রহিমকে সনাক্ত করে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
শরিফা বেগম তার ছেলে দুই বছর আগে হারিয়ে গেলেও কিভাবে খাগড়াছড়ির মানিকছড়িতে এসে পৌঁছলো তা জানাতে পারেনি। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দুই বছর ধরে ছেলেকে বহু জায়গায় খুঁজেছি, তার কোন হদিস না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলাম।
দুই বছর পর নিখোঁজ রহিম ফিরে পেল স্বজনদের
খাগড়াছড়ির মানিকছড়ি পুলিশের সহযোগিতায় দুই বছর আগে বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে হারিয়ে যাওয়া শিশু ওরফে শরীফুল ইসলাম(৮) পরিবারের কাছে ফিরে গেল।আব্দুর রহিমকে শুক্রবার দুপুরে...





