মিরসরাইয়ে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ধুম ইউনিয়নের মধ্যম নাহেরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মধ্যম নাহেরপুর গ্রামের দুলালের স্ত্রী জোসনা আক্তার (৩৫) ও একই গ্রামের ইদ্রিসের স্ত্রী হাসিনা বেগম।
এসময় তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিতে করেরহাট বাজার থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ সিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, শুক্রার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুম ইউনিয়নের মধ্যম নাহেরপুর গ্রামের অভিযান চালিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সময় করেরহাট বাজার থেকে ১৮ পিস ফেনসিডিলসহ সিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালী গ্রামের সাতাইদ্রোন গ্রামের। উভয় ঘটনায় পৃথক মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।





