বৃহস্পতিবার রাতে সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী বাজারের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় শুক্রবার উপজেলা যুবদলের সহ-সভাপতি দাউদুল ইসলাম মিনারসহ তিন জনকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের অভিযোগ, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ওই স্থানে অস্ত্রসহ দূবৃর্ত্তদের অবস্থান জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৩৫) এবং শাহ জাহান (৩৮) নামে দু’জনকে গ্রেফতার করে এবং ঘটনা স্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

এ সময় অপর দূবৃর্ত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক এস আই মোস্তাক আহমেদ আহত হন। এ ঘটনায় আকটকৃত আসামিদের জবানবন্দীর ভিত্তিতে, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উপজেলা যুবদল নেতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

যুবদল নেতা মিনার জানান, আমি গত কিছু দিন যাবত অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে আছি। আমার বিরুদ্বে এ অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানান।