ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে মনির (১০) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়াইবাড়ী নূরানীয়া ইকরা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উক্ত মাদরাসার ছাত্র ছিল এবং উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, মনিরের সহপাঠিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শুক্রবার বিকেলে খেলাধুলার পর মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সে। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে পুকুরে লাশ ভেসে ওঠে। নিহতের লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কসবায় পুকুরে মাদরাসা ছাত্রের লাশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে মনির (১০) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়াইবাড়ী নূরানীয়া ইকরা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন...





