ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ফলে প্রায় ২০ ঘন্টা ঢাকার সাথে চট্টগাম ও সিলেটের রেলযোগাযোগ বিঘ্ন ঘটে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিরাইলকান্দি এলাকায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আপ লাইনে ঢাকার সাথে চট্টগাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ২০ ঘন্টা পর রবিবার দুপুর আড়াইটায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ফলে যাত্রী সাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

বেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মহা-ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ জানান, এই ঘটনা তদন্তে রেলের ঢাকা বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা রেজাউল হককে প্রধান করে পাচঁ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।