সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে দ্রুততম সময়ে প্রজ্ঞাপণ জারি এবং আন্দোলনকারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এসময় বক্তারা বলেন, কোটা পদ্ধতি সংস্কারের ন্যায্য দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। এখন প্রজ্ঞাপণ জারি করার সময়। কিন্তু আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ে আন্দোলনরত নেতাদের মারধর করা হয়। একটি কুক্রচক্রীমহল এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন বলে অপপ্রচার করছে। মূলত এই আন্দোলনকে দমাতেই এমন অপ্রচার চলছে। অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার দাবিও জানান বক্তারা।
কোটা সংস্কারীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে দ্রুততম সময়ে প্রজ্ঞাপণ জারি এবং আন্দোলনকারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রোববার দুপুরে ময়মনসিংহ...





