বান্দরবানের লামা উপজেলার সরই ইউনয়িনের কালাইয়ার পাড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ হানিফ (৩৫), তার স্ত্রী ও এক শিশু কন্যা। স্ত্রী ও কন্যার নাম এখনো জানা যায়নি।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে এঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাশেম নয়া দিগন্তের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্যেখ্য, সোমবার মধ্যরাত থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্গত এলাকায় আরো পাহাড় ধসের আশংকা রয়েছে।





