সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হাশেম আলীর স্ত্রী ফাতেমা বেগম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার বিকেলে তেঁতুলিয়া গ্রামের ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন। ফাতেমা বেগমের বাবার বাড়ি মেহেরপুরের আমঝুপি এবং শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গাদহ গ্রামে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) অপু শাহরিয়ার ও তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ফাতেমা বেগমের ছয় বছর বয়সী টুসু নামে একটি মেয়ে রয়েছে। ঘটনার সময় এএসআই আবুল হাশেম বাইরে ডিউটিতে ছিলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, কি জন্য তিনি আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।
তালায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হাশেম আলীর স্ত্রী ফাতেমা বেগম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার বিকেলে তেঁতুলিয়া গ্রামের ভাড়া বাড়িতে...





