ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজারে জোনাকী বাস চাপায় রুহুল আমিন ভুঞা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত রুহুল আমিন ভুঞা দাগনভুঞা উপজেলার উত্তরআলীপুর ধানু ভুঞা বাড়ির আবুল হোসেনের ছেলে ও স্থানীয় আমিন উল্যাহ ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে বেকেরবাজার এলাকায় ওইদিন সকালে রুহুল আমিন ভুঞা নামের শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

দাগনভূঁঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।