বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আদেশ স্থগিতের প্রতিবাদ এবং সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপির বিক্ষোভ মিছিলটি শহরের কুমারশীল মোড় থেকে শুরু করে মেড্ডা এলাকাকায় গিয়ে পুলিশের বাাঁধার সম্মুখিন হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এত বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারওয়ার খোকন ও এ বি এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা আলী আজম, ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা , সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ কবির আখন্দ, সাধারণ সম্পাদক বায়েজীদ আহমেদ হেলাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলীপ ও যুগ্ম সাধারণ সম্পাদক আকতার প্রমুখ।