শরণখোলার নলবুনিয়া গ্রামে নিখোঁজের সাত দিনেও গৃহবধু ২ সন্তানের জননী লিলি রানী (৩৫) পাইকের সন্ধান মেলেনি। ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
শরণখোলা থানায় জিডি ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামের নির্মল চন্দ্র পাইকের স্ত্রী ২ সন্তানের জননী লিলি রানী (৩৫) পাইক গত ১ জুলাই সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আসে। পরে সে আর বাড়ী ফিরে যায়নি। দিন শেষে আত্মীয়স্বজনের বাড়ীতে যোগাযোগ করেও তার কোন হদিস মেলেনি। নিখোঁজের ৭ দিন পার হলেও লিলি রানীর সন্ধান কেউ দিতে পারেনি বলে তার স্বামী নির্মল চন্দ্র পাইক জানিয়েছেন। মাকে হারিয়ে তার দু’ সন্তান সারাদিন বিলাপ করছে।
এ ব্যপারে স্বামী নির্মল চন্দ্র পাইক শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শরণখোলায় সাত দিন ধরে গৃহবধু লিলি নিখোঁজ
শরণখোলার নলবুনিয়া গ্রামে নিখোঁজের সাত দিনেও গৃহবধু ২ সন্তানের জননী লিলি রানী (৩৫) পাইকের সন্ধান মেলেনি। ঘটনায় থানায় জিডি করা হয়েছে।শরণখোলা থানায় জিডি ও ভূক্তভোগী...





