কালিগঞ্জে বিশাল আকৃতির একটি ডিমের দাম উঠেছে ১শ’ টাকা। কিন্তু এতেও রাজি হননি ডিমের মালিক। ১ হাজার টাকা দিলেও তিনি ডিমটি বিক্রি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত মানিক খাঁর ছেলে টাইলস্ মিস্ত্রি এবাদুল ইসলাম জানান, তার মুরগির ফার্মে মুরগি রয়েছে। ফার্মের ৩শ’ মুরগির মধ্যে একটি মুরগি গতকাল দুপুরে একটি বিশাল আকৃতির ডিম দেয়। ফার্মের মুরগির স্বাভাবিক ডিমের ওজন ৫৫ থেকে ৬০ গ্রাম। অথচ তার ফার্মের মুরগির ডিমটির ওজন হয়েছে ১৭২ গ্রাম যা সাধারণ ডিমের থেকে তিনগুণ বেশী।
ডিমটি সাড়ে ৩ ইঞ্চি লম্বা এবং মাঝামাঝি স্থানে বেড় ৮ ইঞ্চি। বিশাল আকৃতির ডিমটি দেখার জন্য এলাকার মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। জনৈক ব্যক্তি ডিমটির বিনিময়ে ১শ’ টাকা দেয়ার প্রস্তাব দিলেও বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এক ডিমের দাম ১শ’ টাকা!
কালিগঞ্জে বিশাল আকৃতির একটি ডিমের দাম উঠেছে ১শ’ টাকা। কিন্তু এতেও রাজি হননি ডিমের মালিক। ১ হাজার টাকা দিলেও তিনি ডিমটি বিক্রি করবেন না বলে...





