জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ জানায়, জেলার জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে গিয়াসউদ্দিনের সাথে পার্শবর্তী আনারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার আনারের লোকজন গিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অহত অবস্হায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। রবিবার সে মারা যায়।
এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৪ জনকে আটক করেছে।





