অপহৃত ১৬ গ্রামবাসীকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটির নানিয়ারচরে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। নব্য মুখোশবাহিনী প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন এ অবরোধের ডাক দিয়েছে।

অবরোধের কারণে নানিয়ারচরের সঙ্গে সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। নানিয়ারচরের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে রাস্তায় পিকেটিং করছে অবরোধকারীরা। এলাকায় পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার নানিয়ারচর উপজেলা থেকে ১৬ জন গ্রামবাসীকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়।