টাকার অভাবে কিনিক থেকে অব্যাহতি নিতে পারছেন না কুড়িগ্রামের ঝুনকারচরের ভূমিহীন দিনমজুর মিয়াজুদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন (২৮)। এখন তিনি নিউ রংপুর কিনিকে চিকিৎসাধীন। গত ৩ জুলাই তার অপারেশন হয়।
পরিবার জানায়, এক বছর আগে হাফিজ উদ্দিনের পেটে তীব্র ব্যথা হলে কুড়িগ্রামের একটি কিনিকে ডাক্তাররা তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করান। ইনফেকশন হলে এর পাঁচ দিন পর আবারো অপারেশন করাতে হয়। এতেও সুস্থ না হলে এর তিন মাস পর তৃতীয়বারের মতো আবারো অপারেশন হয়। এর খরচ জোগাতে তার বাবাকে বিক্রি করতে হয় সহায় সম্বল। এরপর কিছু দিন সুস্থ থাকার পর গত সপ্তাহে পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার অপারেশন করাতে হয় রংপুরে। সেখানে কিছুটা সুস্থ হলেও চুক্তির ৪০ হাজার টাকা দিতে না পারায় ছাড়পত্র দেয়নি কিনিক কর্তৃপক্ষ।
কোনো সহৃদয় ব্যক্তি বা সংগঠন সাহায্যের হাত বাড়ালে কিনিক থেকে বাড়িতে ফিরতে পারেন হাফিজ উদ্দিন। তাকে সাহায্য পাঠাতে ০১৭১৫২৭১০৭৩ বিকাশ নম্বরে অথবা ০১৭৯৮৭৯৭৯৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার বাবা।
সাহায্যের আবেদন হাফিজ উদ্দিন
টাকার অভাবে কিনিক থেকে অব্যাহতি নিতে পারছেন না কুড়িগ্রামের ঝুনকারচরের ভূমিহীন দিনমজুর মিয়াজুদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন (২৮)। এখন তিনি নিউ রংপুর কিনিকে চিকিৎসাধীন। গত ৩...





