ষড়যন্ত্রমূলক মামলায় সদ্য কারামুক্ত উজিরপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সকাল ও নয়া দিগন্তের উজিরপুর প্রতিনিধি জহির খান গত বুধবার গৌরনদী উপজেলা প্রেস কাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে দেখা করতে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রেস কাবের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াসহ উপস্থিত সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম শামীম, উপজেলা প্রেস কাবের দফতর সম্পাদক এইচ এম সুমন, আনন্দ টিভির গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান ও ক্যামেরা পারসন এস এম মিজান।