দলীয় কোন্দলের মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ২০১৪ সালে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর ওপর হামলার ঘটনায় থানায় দায়ের একটি পুরনো মামলার এজাহারভুক্ত আসামি।
এ মামলায় গতকাল দুপুরে নোয়াখালীর ৪ নম্বর বিচারিক আদালতে মাজেদুল হক তানভির আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তানভির নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মোরশেদ আলমের সমর্থক হিসেবে পরিচিত।