বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশের বাঁধা উপেক্ষা করে ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা যুবদল।
বৃহস্পতিবার ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর হীরা, যুবনেতা এএফএম শহীদুল্লাহ, ইউসুফ আলী মিন্টু, মোস্তাফিজুর রহমান বোরহান, মো. হেলিম মিয়া, মো. সুজন মিয়া, সুলতান ইসলাম, মঞ্জুরুল আহমেদ, আফাজ উদ্দিন হারুন, হাবিবুর রহমান, মঞ্জুরুল হক আকন্দ, মো. নজরুল ইসলাম, আতাউর রহমান, মো. আল আমিন, মো. শাহীন মিয়া, মো. এরশাদ মিয়া, ফারুক আহাম্মেদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজিজুল ইসলাম রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল বাশার আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হাসান আহাদ, আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, ছাত্রদল নেতা মুস্তাফা কামাল, খাইরুল ইসলাম, তাওহীদুল ইসলাম, সাইদুল ইসলাম, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আজিজুল ইসলাম সাগর, মো. তোফাজ্জল হোসেন, পৌর ছাত্রদল নেতা ইমজাম হোসেন হৃদয়, মহসিন মিয়া, মামুনুর রশিদ, আলম মিয়া, রনি মিয়া, আবু রায়হান, তমাল হোসেন, আকাশ মিয়া প্রমুখ।





