ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাদাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. হিরন (৫০), হিরনের ছেলে মিজান (২০) মতিউর রহমান (৩৫) ও বাবুল হোসেন (৪০) কে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষ। রবিবার দুপুরে উপজেলার সাদাপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ঐ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পুর্ব শত্রুতার জের ধরে উপজেলার সাদাপুর বাজারে হিরন, মিজান, মতিউর ও বাবুলকে দেখে উত্তেজিত হয়ে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন অকথ্য ভাষায় গালি দেয়। হিরন প্রতিবাদ করলে জোনায়েদ ইসলাম ওসমান (২৬), মিরাজ (২৮) আব্দুর রহমান (৪০), রহিম (৩৫), আহাদুল (২৫), জাফর (২৪), গিয়াস (৩০) হামজা (২৪) তাজুল বেপারী (৬০), সেলিম (২৫), মোকলেছ সহ (৩৫) আরো অজ্ঞাত ৫/৬ জন ছ্যান, দা ও চাপাতি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হিরন, মিজান, মতিউর ও বাবুল মারাত্বক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তারা ডাক চিৎকার দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার স্বজনরা গুরুত্বর আহতাবস্থায় হিরন, মিজান, মতিউর ও বাবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সোমবার সকালে আহত হিরনের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অিভিযোগ করেন।
বাদি আব্দুর রাজ্জাক বলেন, ২ মাস আগে এলাকার মসজিদ নিয়ে প্রতিপক্ষর সাথে বিরোধ হয় এবং এলাকায় স্থানীয় মুরব্বীগন শালিসি করে ঐ ঘটনার মিমাংসা করে দেয়। এর ২ মাসপর প্রতিপক্ষরা দোহার উপজেলার এক প্রভাবশালীর ইশারায় এ ঘটনা ঘটায় এবং আমরা যেন থানায় মামলা না করি এ বিষয়ে আমাদের হুমকী দেয়।
নবাবগঞ্জ থানার (ওসি ) তদন্ত শামীম হাসান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৪ জনকে কুপিয়ে জখম
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাদাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. হিরন (৫০), হিরনের ছেলে মিজান (২০) মতিউর রহমান (৩৫) ও বাবুল হোসেন (৪০) কে কুপিয়ে...





