শিবালয়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় গত বুধবার এক ছাত্রলীগ নেতাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান আহম্মেদ।
জানা গেছে, শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রাজিব স্থানীয় সদরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের এক মেধাবী ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার সকালে কলেজ ছাত্রী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে দুপুরেই পুলিশ বখাটে রাজিবকে কলেজ ক্যাম্পাসের কাছ থেকে আটক করে। পুলিশ আটক রাজিবকে ভ্রাম্যমাণ আদালতের প্রেরণ করলে আদালত তাকে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করে। উল্লেখ্য, রাজিব স্থানীয় ছাত্রলীগের একাংশের নেতা ও ওই কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।