ময়মনসিংহের গফরগাঁওয়ে ছত্রাইল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে আশরাফুল আলম (৩৩) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আশরাফুল আলম প্রতিদিনের ন্যায় অন্যদের সাথে ঔদিন রাতে ছত্রাইল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সে বিলের গর্তে পড়ে পানিতে ডুবে যায়।
এ সময় অন্যরা আশরাফুলের কোন সন্ধান না পেয়ে অবশেষে তার বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা বিলের পানিতে বহু খোঁজাখুঁজি করে শনিবার ভোর সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গফরগাঁও থানার এস.আই খায়রুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবকের শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।