কপোতাক্ষ নদ খনন প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ও খেশরা ইউনিয়নের পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম (জোয়ারাধার) কাজে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৪ আগস্ট বিকেলে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক আবুল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেনÑ যশোর ইলেকট্রিক হাউজের মালিক আবাদুল মান্নান, খুলনার মেসার্স আফরোজা কনস্ট্রাকশনের মালিক আলিম আল রাজী, ঠিকাদার গোলাম রেজা দুলু, পানি উন্নয়ন বোর্ডের কেশবপুর উপ-বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, ওবায়দুল হক মল্লিক, উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব ও পানি উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের সাবেক নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।
তালার থানার ওসি মেহেদী রাসেল শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীত দমন কমিশন মামলাটি তদন্ত করবে।