বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ গ্রামের বাড়িতে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে ।
সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোন এক সময় ওই চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এসময় সঙ্গবদ্ধ চোরের দল প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি কওে নিয়ে যায়।
এ ব্যাপারে জয়নুল আবদিন ফারুক জানান, তার কাবিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামস্থ পুরাতন বাড়ির একটি ঘরে ২টি জেনারেটর, একটি মিকসার মেশিন,একটি ভ্র্যাইভেটর মেশিন সহ বেশ কিছু নির্মাণ সামগ্রি ছিল। রাতে সঙ্গবদ্ধ চোরের দল ঘরের দরজা ভেঙ্গে মালামমাল গুলো চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ জানান এ ব্যাপারে থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





