সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস নামের দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার  দুপুর দেড়টার দিকে তালা সদরের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। রাহুলের বাড়ি যশোর এলাকায় হলেও সে নানা (দাদু) বাড়ি তালা মালোপাড়ার গোপাল হালদারের বাড়িতে থাকতো। ঘটনার দিন সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে সে মারা যায়।

রাহুলের নানা (দাদু) গোপাল হালদার বলেন, তার কন্যার যমজ সন্তান হওয়ায় একটি ছেলে তাদের বাড়িতে থাকতো। দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে ওঠে। এদিকে শিশু ফুটফুটে শিশু রাহুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।