নওগাঁর রাণীনগরে গ্যাসের ট্যাবলেট খেয়ে তুলসি দাশ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপেজলার বড়গাছা কুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে । থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । তুলসি দাস ওই গ্রামের রোমেশ চন্দ্র দাশের ছেলে ।

জানা গেছে, যুবক তুলসি দাশ সন্ধ্যায় সবার অলক্ষে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বারান্দায় ছটফট করতে থাকে । এসময় লোকজন দেখতে পেয়ে তাকে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যায় । এঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে । তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, তুলসির মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।