নওগাঁর রাণীনগরে ১০০ পিছ ইয়াবাসহ জিল্লুর রহমান (২৭) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক জিল্লুর উপজেলার করজগ্রামের খোরশেদ আলমের ছেলে ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় এস আই আকতারুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলঘড়িয়া এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেলে থাকা তিনজনের গতিরোধ করে পুলিশ। এসময় বাকী দুইজন দৌড়ে পালিয়ে গেলেও জিল্লুর রহমানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তল্লাশী করে তার নিকট থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধারসহ মোটরসাইকেল জব্দ করে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।