সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সামাজিক সংগঠন বৃহত্তর মামার বাজার সমাজকল্যাণ যুব সঙ্ঘের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে মামার বাজার মা-মনি ক্যাবল নেটওয়ার্কের হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক রিপন আহমেদের সঞ্চালনায় সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে করিম মাহমুদ লিমনকে আহ্বায়ক এবং ইসমাইল হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেনÑ জামাল আহমেদ, দেলওয়ার হোসেন দিলু, ইসমাইল হোসেন, ফয়সল খান, লিটু আনাম লিটন, অরুন গোসাই, আক্তার আলী, এরশাদ আলী, ফারুক মিয়া, লব গোয়ালা ও পাভেল আহমেদ।