মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও জনবল সঙ্কটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় পাঁচ লাখ লোকের বসবাস। পর্যাপ্ত চিকিৎসক ও লোকবল না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্টাফদের হিমশিম খেতে হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মেডিক্যাল অফিসার অ্যানেসথেসিয়া, এফডব্লিউসি, মেডিক্যাল অফিসার, উপসহকারী মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য সহকারী, স্টাফসহ ৬০টি পদ শূন্য রয়েছে। বিশেষ করে আবাসিক মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার (অ্যানেসথেসিয়া), মেডিক্যাল অফিসারে (সার্জারি) পদশূন্য। এ ছাড়াও ষাটনল উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার, টরকী উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার, জহিরাবাদ উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার, মোহনপুর উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার, জহিরাবাদ উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার, সাদুল্লাপুর উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার এবং উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ছয়টি পদ শূন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাটা এন্ট্রি অপারেটর, স্টোরকিপার, ওয়ার্ড বয়, মালি ও ঝাড়ুদারের দু’টি পদ শূন্য রয়েছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শংকর কুমার সাহা জানান, মেডিক্যাল অফিসার (অ্যানেসথেসিয়া) না থাকায় হাসপাতালে রোগীদের অপারেশন করা যাচ্ছে না। জরুরি ভিত্তিতে অ্যানেসথেসিয়া ও সার্জারি মেডিক্যাল অফিসার পদটি পূরণ করা প্রয়োজন। চিকিৎসক ও জনবল স্কট পূরণে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে তিনি জানান।
মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারী সঙ্কট চিকিৎসা ব্যাহত
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও জনবল সঙ্কটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় পাঁচ লাখ লোকের বসবাস। পর্যাপ্ত চিকিৎসক ও লোকবল না থাকায় স্বাস্থ্য...





