বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ আলিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেক (৮০) গত বুধবার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বুধবার ঢাকায় এবং গতকাল সকালে গৌরনদীর দক্ষিণ বিজয়পুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যাপক হাবিবুর রহমান, সেক্রেটারি সাঈদ আহম্মেদ বাচ্চু, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক মাওলানা আ ফ ম রশিদ দুলাল, ঢাকাস্থ বরিশাল ফোরামের সভাপতি মনজুরুল ইসলাম ভূঁইয়া, মুহাম্মদ মুহিব্বুল্লাহ প্রমুখ শোক প্রকাশ করেছেন।