মতলব উওর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ২৭ সেপ্টেম্বর সকালে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙনে মাদক,বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মতলব উওর থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব উওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, মতলব উওর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও স্বর্ণ পদকপ্রাপ্ত মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব শামসুল হক চৌধুরী বাবুল।

মতলব উওর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস এবং ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদের য়ৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এএসপি সার্কেল রাজন চদ্র দাস, ছেংগারচর সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার, মতলব উওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মতলব উওর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌর পরিবহন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসাইন সরকার, দফতর সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ওয়ালী উল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নান্নু মিয়া, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ ফরিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বলেন, কমিউনিটি পুলিশ, পুলিশ বাহিনীর সহযোগী হিসাবে কাজ করে। সমাজের গণ্যমান্য ও ভালো লোকরাই কমিউনিটি পুলিশের সদস্য। কেহ যদি খারাপ হয় তাকে বাদ দিয়ে ভালো লোকদের সম্পৃক্ত করতে হবে। তিনি আরো বলেন, সকলে মিলে সমাজ থেকে অন্যায় অত্যাচারের বিরুদ্বে কাজ করতে হবে। সবাই সচেতন হলে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকসেবীদের প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। অপরাধীদের ধরার জন্য পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মতলব উওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান কোথায় যায়, কি করে তার দেখা শোনার দায়িত্ব পিতা মাতার।

মতলব উওর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু, মতলব উওর থানা সেবার মান বৃদ্ধি করেছে। মতলব উত্তরে অত্যাচারীর কোন স্থান নাই বলে জানান ওসি।