চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে তালিকা ভুক্ত অস্ত্রধারি অপহরণকারি চাঁদাবাজ সন্ত্রাসী আশাদুলকে (৪৫) অস্ত্র ও ২ টি গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ফকিরখালি ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনের আলী ছেলে।
থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে সেকেন্ড সন্ত্রাস বিরোধী অভিযান চালায় কার্পাসডাঙ্গা- মুজিবনগর সড়কের ফকিরখালি ব্রিজের পাশে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনের আলীর ছেলে তালিকা ভুক্ত অস্ত্রধারি অপহরণকারি চাঁদাবাজ সন্ত্রাসী আশাদুল মাঠের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তার পিছু ধাওয়া করে একটি বাজার করা ব্যাগসহ তাকে আটক করে। আটকের পর পুলিশ তার হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে একটি দেশী তৈরী ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সূত্রে জানতে পারি কার্পাসডাঙ্গা- মুজিবনগর সড়কে ছিনতাই করার জন্য ছিনতাইকারীরা ফকিরখালি ব্রিজের নিকট একত্রিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তালিকা ভুক্ত অস্ত্রধারি অপহরণকারি চাঁদাবাজ সন্ত্রাসী আশাদুলকে অস্ত্র ও গুলিসহ খানা পুলিশ আটক করতে সক্ষম হয়। যার ফলে ওই সড়কে কোন দুর্ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।