পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট করতে একটি কুচক্রী মহল সব সময় সক্রিয় থাকে। এই গোষ্ঠী সম্প্রীতি আর উন্নয়ন চায় না। তারা উন্নয়নে বাধা সৃষ্টি করে। এই গোষ্ঠীর বিরুদ্ধে পাহাড়ী-বাঙালি সব মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস,এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি।

আজ সোমবার সকালে লংগদু উপজেলায় নবনির্মিত লংগদু মডেল কলেজের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় এরিয়া কমান্ডার আরো বলেন, পাহাড়ের পাহাড়ি-বাঙালির সম্প্রীতি কখনোই নষ্ট করতে দেয়া হবে না। যে কোন মূল্যে সম্প্রীতি রক্ষা করতে হবে।

তিনি বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলগুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। এই শিক্ষার মান বাড়াতে যা যা করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী সে বিষয়ে সহায়তা করবে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারে হামিদুল হল, লংগদু জোন কমান্ডার লেফটেন্টে কর্নেল এস,এম শফিকুল রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো: জানে আলম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়।

পরে লংগদু মডেল কলেজের দ্বিতল ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেজর জেনারেল এস,এম মতিউর রহমান।